২৩ জানুয়ারি ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে আহত ২৫ জন বলে জানা গেছে।
বুধবার সকাল ১১ টার দিকে দিরাই উপজেলা করিমপুর ইউনিয়নের পুরাতন কর্ণগাও গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসা জন্য ১২ জন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাস্পাতালে এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা অনেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন বলে জানিয়েছে কর্তব্যর্ত চিকিৎসক ।
স্হানিয় বাসিন্দারা বলেন সাবেক মেম্বার আব্দুল আজিজ ও সমরাজ মিয়ার লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে এঘটনা ঘটে । এতে দুপক্ষে মধ্যে আহত বশর মিয়া(৩৫) পিতা খোয়াজ আলি, খলিল মিয়া (৪৫) পিতা জালু মিয়া, ফিরুজ মিয়া (৫৫) পিতা ওয়াজ আলি আসকর মিয়া (৫০) পিতা শফিক হাজারুল (২৩) পিতা জলিল মিয়া, মোয়াজ্জেম হোসেন (২৮) পিতা মস্তাক মিয়া, সমরাজ মিয়া (৫৫)পিতা হাসমত, আলি আমিনুর মিয়া (১৫) পিতা কাচাই মিয়া ( ৫২) পিতা চুরত আলি, মামুন মিয়া (২৫) পিতা কাচাই
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্ব থাকা চিকিৎসক জানান আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ এ ১২ জনকে পাঠিয়েছি তাদের অবস্থা আশস্কা জনক।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ আবদুল রাজ্জাক বলেন পুলিশ মোতায়েন রয়েছে পরিবেশ শান্ত রয়েছে বলে জানিয়েছেন।