২১ এপ্রিল ২০২৩, ১০:৪৫ অপরাহ্ণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসের সকলকে ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান গোলজার আহমদ হেলাল।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ঈদুল ফিতর সাধারণ মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে।তিনি বলেন, ঈদ মুসলমানদের বড় উৎসব। আনন্দের দিন।সকল বৈষম্যের অবসান ঘটিয়ে সাম্য ও মানবিক সমাজ গড়ে তুলবে পবিত্র ঈদ।