16 December 2022, 5:03 PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড.মোজাম্মেল হকের নেতৃত্বে এফইটির শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ট সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।এতে এফইটির সকল ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তীব্র কুয়াশা ও ঠান্ডার তীব্রতা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের উদ্যেগে শ্রদ্ধা নিবেদন করা হয় দিনের প্রথম প্রহর থেকেই।