১২ সেপ্টেম্বর ২০২২, ৩:৩৯ অপরাহ্ণ
ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান ‘সিলেট অনলাইন প্রেসক্লাব’ এর সদস্যপদ লাভ করেছেন সিলেটেরকন্ঠ ডটকম’র স্টাফরিপোর্টার মইনুল হাসান আবির।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ) প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ তথ্য জানানো হয়।
মইনুল হাসান আবির অনলাইন গণমাধ্যম সিলেটেরকন্ঠ ডটকম’র পাশাপাশি প্রিন্ট পত্রিকা আলোকিত সিলেটের নিজস্ব প্রতিবেদক হিসেবে হিসেবে কাজ করছেন। তিনি ডেইলিরুপান্তর ডটকম’র স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োজিত।
এদিকে মইনুল হাসান আবির সিলেট অনলাইন প্রেসক্লাব এর সদস্য হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন।