19 July 2022, 10:07 PM

নিজস্ব প্রতিবেদক :দোকানপাট বন্ধে নগরীতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার রাত ৮ ঘটিকায় সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মজিবর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ে সারাদেশের মতো এবার সিলেটেও রাত ৮টার পর দোকানপাট, মার্কেট ও বিপণীবিতানগুলো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে মোবাইল কোর্টে নামে জেলা প্রশাসন।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, সিলেটের উপ-পরিচালক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মোবারক হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার জয়নাল আবেদীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইশফাকুল কবির,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলায়মান,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আহসানুল আলম।
নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, বন্দর, লামাবাজার, রিকাবিবাজার, মিরবক্সটুলা, নয়াসড়ক, নাইওরপুল, কুমারপাড়া, আম্বরখানা, সুবিদবাজার, হাউজিং স্টেট এলাকা সহ সকল বড় মার্কেটে একযোগে অভিযান চালান জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা।