25 September 2022, 5:52 PM
নিজস্ব প্রতিবেদক :
দেশব্যাপী বিশ্ব নদী দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এর উদ্যোগে আজ রোববার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে “নদ-নদীর অবৈধ দখল ও দূষণ বন্ধকরণ” সম্পর্কিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।
দিবসটি উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসক, সিলেট এর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে একটি র্যালি বের হয়। উক্ত র্যালিতে সিলেট জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ জেলা নদী রক্ষা কমিটির সদস্যগণ, বাংলাদেশ স্কাউটস, গার্লস গাইড এবং অন্যান্যরা অংশগ্রহণ করেন।
পরবর্তীতে সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভায় নদী রক্ষায় নদীর অবৈধ দখল ও পানি দূষণ রোধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণের উপর আলোকপাত করা হয়। এছাড়া জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্ব স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখার জন্য দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ জানানো হয়।
নদ-নদী রক্ষায় ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সিলেট জেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব নদী দিবস ২০২২ উদযাপিত হয়।