,

15 July 2022, 11:49 PM

বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারে সরকারি সহায়তা পৌঁছাতে সরকার অঙ্গীকারবদ্ধ ….… জেলা প্রশাসক

আপডেট টাইম : July 15, 2022 11:49 PM



শেয়ার করুন

আমির উদ্দিন, গোয়াইনঘাট থেকেঃ

সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান বলেছেন স্মরণ কালের ভয়াবহ বন্যায় সিলেট জেলায় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারে সরকারি সহায়তা পৌঁছাতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বৃহস্পতিবার (১৪ জুলাই) গোয়াইনঘাট উপজেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও করনীয় বিষয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক ও সুধিজনের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান আরো বলেন, ভয়াল বন্যায় বিধ্বস্ত বসতঘর মেরামতের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে সিলেট জেলায় ইতিমধ্যে ৫ কোটি টাকা বিতরণ করা হয়েছে। বন্যায় বিধ্বস্ত পাকা,আধাপাকা ও মাটির সড়কের তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে তালিকা প্রেরণ করা হয়েছে। পাশাপাশি সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০ হাজার পরিবারের জন্য ভিজিএফ চালের চাহিদা সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট প্রেরন করা হয়েছে। তিনি বলেন গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নে বন্যা আশ্রয় কেন্দ্র ও গবাদিপশু আশ্রয় নেওয়ার জন্য সরকারি ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, সহকারী কমিশনার ভুমি তানভীর হোসেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের প্রশাসক সুশান্ত কুমার দাশ, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, সমাজসেবা কর্মকর্তা আবু কাওছার, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, পল্লী সঞ্চয়ী ব্যাংকের ম্যানেজার জুলকার নাঈম, গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পি, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ লুৎফুল হক,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফারুক আহমদ প্রমুখ। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলার ৭০টি পরিবারে দুই বান্ডিল ঢেউ টিন ও নগদ জিআর ক্যাশ ৫ হাজার টাকা করে উপকার ভোগীদের মধ্যে বিতরণ করেন।

শেয়ার করুন