,

30 June 2022, 11:14 PM

চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন

আপডেট টাইম : June 30, 2022 11:14 PM



শেয়ার করুন

জামাল আহমদ,সিলেটের জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ির বাসিন্দা। বাবার নাম হরমুজহ আলী। টগবগে এই তরুণ ব্রেইন টিউমারে আক্রান্ত। ছেলের চি কিৎসার জন্য সবার কাছে সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।

জামাল বর্তমানে ঢাকা মগবাজারের ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে ইবনেসিনা হাসপাতাল,সিলেটে রয়েছে। কিছুদির আগেও হাসিখুশি প্রাণবন্ত ছিলেন জামাল। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সিটি স্ক্যান করে ব্রেইন টিউমারের কথা জানান ডাক্তার। তারপর থেকে পুরো পরিবারে নেমে আসে অদ্ভূত এক অন্ধকার।

জামাল চাকুরি করেন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সিলেটের রায়নগরের সরকারি শিশু পরিবারে (বালিকা), চতুর্থ শ্রেণি কর্মচারী হিসেবে। তার বাবা একজন মুক্তিযোদ্ধা।

জামালের পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। পরিবারের অবস্থাও সচ্ছল নয়। তার এই ব্যয়বহুল চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন। এই টাকা যোগাড় করতেও পরিবারকে হিমশিম খেতে হচ্ছে। যার কারণে তার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।
হাসপাতালের সিট ভাড়া, ওষুধ, দৈনন্দিন খরচসহ আরও কয়েক লাখ টাকার প্রয়োজন। এত টাকা যোগাড় করার মতো অবস্থা নেই জামালের। বাড়িতে ঘর-ভিটা ছাড়া আর কোনো জমিও নেই। তাই জামালের পরিবার উপায়ান্তর না পেয়ে সবার সহযোগিতা কামনা করেছেন।

সহযোগিতার জন্য মোবাইল (বিকাশ) ০১৭১১-৩৮৯৩৯৬, ০১৭১০-৪৪৭৪৭৫ ও ০১৭৬৭-৪৯৫৭৭৬।

শেয়ার করুন