,

20 May 2022, 12:03 AM

ছাতকে দূর্গত এলাকায় ত্রান বিতরন করেন এমপি মানিক

আপডেট টাইম : May 20, 2022 12:03 AM



শেয়ার করুন

্ছাতক প্রতিনিধি:

ছাতকে বন্যা দূর্গতদের মাঝে ত্রান সামগ্রি বিতরণ করেছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুরর হমান মানিক ও সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার সকালে শহরের আশ্রয় কেন্দ্র এসপিপিএম উচ্চ বিদ্যালয়, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, কুমনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাশখালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, তাতিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেদেপল্লী সহ উপজেলার বন্যা দূর্গত এলাকায় চাল, ডাল, তেল, চিনি সহ খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। ত্রান সামগ্রি বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, এসপিপিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসতিয়াক রহমান তানভীর, জেলা ছাত্রলীগ নেতা মাহবুব আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অরুন অধিকারী, সিএ জিতেন বর্মন
সহ সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন