26 April 2022, 4:46 PM
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে যাকাত ভিত্তিক অর্থনীতি গঠনের প্রকৌশলীদের ভূমিকা শীর্ষক
সেমিনার ও ইফতার মাহফিল গতকাল সোমবার (২৫ এপ্রিল) সিলেট তালতলাস্থ হোটেল রয়েল পামে অনুষ্ঠিত হয়েছে।
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট জেলা সভাপতি প্রকৌশলী আবু জাহিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মঈনুল ইসলাম চৌধুরীর উপস্থাপনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও প্রবন্ধ উপস্থাপক করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
প্রফেসর ড. এটি এম মাহবুব—ই—এলাহী ।
মহাগ্রন্থ আল কোরান থেকে তেলায়াত করেন প্রকৌশলী মোঃ রফিকুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন, আইডিইবি সিলেট জেলার সভাপতি প্রকৌশলী মোঃ নজরুল হোসেন, কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।
উপস্থিত ছিলেন আইডিইবি সিলেট জেলার সহ সভাপতি ইঞ্জিঃ আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি ইঞ্জিঃ সাইদুর রহমান, সড়ক ও জনপতের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন আহমদ, সিলেট সিটি কর্পোরেশন এর নির্বাহী প্রকৌশলী জনাব রুহুল আমীন, নির্বাহী প্রকৌশলী আব্দুছ সুবহান, উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিঃ কামরজ্জামান, বাংলাদেশ রেলওয়ের প্রকৌশলী তফজ্জল হোসেন, বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী শহিদুর রহমান, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্চারাল কনসালটেন্সি ফার্মের সভাপতি ইঞ্জিঃ সাহাব উদ্দিন শামীম, এফডিইবি কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিঃ শাহজাহান কবির রিপন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিঃ সুমন আহমদ, ইঞ্জিঃ শাহাদাত হোসেন মোহন, ইঞ্জিঃ ওয়াহিদ, সদস্য ইঞ্জিঃ আব্দুল কাইয়্যূম চৌধুরী, সদস্য ইঞ্জিঃ আলীম উদ্দিন, সদস্য ইঞ্জিঃ মোহন আহমদ, সদস্য ইঞ্জিঃ লুৎফুর রহমান, এফডিইবি সিলেট মহানগর শাখার সভাপতি ইঞ্জিঃ হাসানুজ্জামান সুহেল, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহবুবুর রহমান জাকারিয়া, সহ-সভাপতি ইঞ্জিঃ আব্দুস ছবুর, সহ-সভাপতি ইঞ্জিঃ সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিঃ জাফর আলী, সদস্য ইঞ্জিঃ রিমন আহমদ চৌধুরী, ইঞ্জিঃ আব্দুল আহাদ প্রমুখ ।