6 April 2022, 3:12 PM
নিউজ ডেস্ক::গরীব অসহায় ও দরিদ্র মানুষের কল্যানের কাজে সবার পাশে থাকার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে গত দুই দিন আগে ‘অনুসন্ধান কল্যাণ সোসাইটি সিলেট এর নবগঠিত কার্যনির্বাহী কমিটি।
এর ধারাবাহিকতা বজায় রেখে আজ ২ এপ্রিল শনিবার বিকাল ৪টায় নগরীর বালুচরে গরীব অসহায় ও দরিদ্র মানুষ খুঁজে প্রথম রমজানের জন্য মোরগ তুলে দেওয়া হয় ৫৫ পরিবারের সদস্যদের হাতে।
এসময় বিতরণী অনুষ্ঠান শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফিজ তুহিন আহমদ।
এরপর অনুসন্ধান কল্যাণ সোসাইটি সিলেট এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হাফিজ মুনসুর আহমদ এর পরিচালনায় ও শেখ মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন,মাওলানা শেখ আব্দুল বাছিত, সদস্য সাংবাদিক আব্দুল্লাহ আল হাসান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কমিটির কোষাধক্ষ্য শামিম মিয়া,সদস্য সৈয়দ আল-আমীন, মোঃ শফিক মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগন।
আলোচনা শেষে মোনাজাত করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান শিকদার। এরপরে বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।