,

19 February 2025, 11:34 PM

২০২৫ সালের বার্ষিক রোটারি সম্মেলন উপলক্ষে প্রেস ব্রিফিং

আপডেট টাইম : February 19, 2025 11:34 PM



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : ১৯ ফেব্রুয়ারি(বুধবার) সিলেটের এক আভিজাত রেস্তোরাঁয় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ২০২৫ সালের বার্ষিক রোটারি আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সম্মেলনটি আগামী ২২ ফেব্রুয়ারি নগরীর আমানুল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। রোটারি ক্লাবের নেতৃত্বস্থানীয় সদস্যরা এই সম্মেলনের লক্ষ্য ও প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে বিস্তারিত আলোচনা করেন।

সম্মেলনে সারা দেশ থেকে ১৫০০ এর বেশী ডেলিগেট থাকবেন। এতে সভাপতিত্ব করবেন রোটারিয়ান পি পি জাকির আহমেদ চৌধুরী এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন কামরুজ্জামান চৌধুরী রুম্মান। মিডিয়া কমিটির চেয়ারম্যান ড. মির শাহ আলম ব্রিফিং এ তথ্য জানান।

এ সময় মদনমোহন কলেজের সাবেক প্রিন্সিপাল আতাউর রহমান পীর বলেন, আমাদের সর্বমোট ৩৬০০০ ক্লাব রয়েছে, এর মধ্যে বাংলাদেশেই রয়েছে প্রায় ৫০০ এর মতো ক্লাব। আমাদের কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশের রোটারীয়ানদের মধ্যে ভ্রাতৃত্ব,বন্ধুত্ব বৃদ্ধি করা। আমাদের প্রোগ্রামটি দুইটি পূর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে থাকবে শিক্ষণীয় অনুষ্ঠান, আর দ্বিতীয় পর্ব থাকবে পুরস্কার বিতরণ। তিনি আরও বলেন, রোটারী ইন্টারন্যাশনাল একটি মানব সেবামুলক সংগঠন। আমাদের কাজ সারা বিশ্বে শান্তি স্থাপন করা। জাতিসংঘ গঠনে রোটারী ইন্টারন্যাশনাল উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। তাছাড়া সারা বিশ্বে আমরা ২০০ কোটি ডলার ব্যয় করেছি পোলিও দূর করার জন্য এবং সিলেট, চট্টগ্রাম ও ফেনী অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় ১২০ টি ঘর নির্মাণ করে দিয়েছি।

এই সম্মেলনকে সামনে রেখে রোটারি ক্লাবের পক্ষ থেকে সকল স্তরের অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়েছে। সামাজিক উন্নয়নে গতিশীল এই পদক্ষেপের সাফল্য নিয়ে স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

শেয়ার করুন