,

16 February 2022, 7:59 PM

ফেসবুকে পোস্ট কখন দিলে বেশি ভিউ পাওয়া যায়

আপডেট টাইম : February 16, 2022 7:59 PM



শেয়ার করুন

ফেসবুকে অনেকে পোস্ট দিলেই লাইক-কমেন্টস-শেয়ারে ভেসে যায়। আবার অনেকেরটা সেভাবে সাড়া মেলে না। গবেষকরা বলছেন, সঠিক সময়ে দিতে না পারলে যত ভালো পোস্টই হোক ভালো ভিউ পাবেন না।

বাংলাদেশে সাধারণত সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মানুষ সবচেয়ে বেশি ফেসবুকে একটিভ থাকে। তাই তখন পোস্ট করলে পোস্টের রিচ বেড়ে যাবে। কিন্তু আপনার পোস্টটি যদি বি২বি (বিজনেস টু বিজনেস) হয় তাহলে সকাল ৯টা থেকে বিকাল ৫ টার মধ্যে পোস্ট করলে ভালো ভিউ পাবেন।

রিঅ্যাকশন কম পড়ে যাদের পোস্টে তাদের জন বাস্টল ডটকম একটি উপায় বাতলে দিয়েছে। প্রতিষ্ঠানটি চার মাস ধরে ১৪ কোটির বেশি পোস্টের শত কোটি লাইক, কমেন্ট বিশ্লেষণ করে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কর্মদিবসগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে পোস্ট দিলে বেশি লাইক পাওয়া যায়। এরপর দুই ঘণ্টা বিরতি দিয়ে আবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে পোস্ট দিলে বেশি সাড়া পাওয়া যায়।

ছুটির দিনের চিত্রটা আবার সম্পূর্ণ আলাদা। এদিন মানুষের জীবনধারায় একটা বড় পরিবর্তন আসে। সোশ্যাল মিডিয়াতেও যার প্রভাব পড়ে। গবেষকরা ছুটির দিনে গুরুত্বপূর্ণ পোস্ট না দিয়ে কর্মদিবসের দিন দেওয়ায় জন্য বলেছেন।

গবেষকরা বলছেন, ফেসবুকে একটা পোস্টে যতটা সাড়া পড়ে তার অর্ধেকটাই আসে পোস্ট হওয়ার দুই ঘণ্টার মধ্যে। টুইটারে আসে পোস্ট হওয়ার আধা ঘণ্টার মধ্যে।

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন