বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ ফেব্রুয়ারি ২০২২, ৪:৩৯ অপরাহ্ণ

গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভানিয়া’র সভাপতি- সালা ইউ খান, সাধারণ সম্পাদক- হাসান আহমদ

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৯, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ



শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বসবাসকারী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার নাগরিকদের নিয়ে গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভানিয়া গঠনের লক্ষ্যে গত (০৬ ফেব্রুয়ারি) রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে এক সাধারণ সভা ফারুক আহমদের সভাপতিত্বে ও হাসান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয় ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আকছার মুহাম্মদ জুনেদ । সভায় সবার মতামতের ভিত্তিতে উপদেষ্টা পরিষদ এর মনোনীত সদস্যরা হলেন মুহাম্মদ গোলাম রহমান চৌধুরী বাবুল , মাহমুদ চৌধুরী মামুন , শাহিন খান , এ আর খান লাভলু , স্বরণ এ খান , ফলিক উদ্দিন খান , রেজওয়ান শিপার । এছাড়াও সালা ইউ খান কে সভাপতি ও হাসান আহমদ কে সাধারণ সম্পাদক এবং সালাম এ খান কে কোষাধ্যক্ষ করে ২০২২-২৩ সালের কার্যকরী পরিষদ গঠন করা হয় ।

পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি ওলিউর রহমান খান বাচ্চু , সহ সাধারণ সম্পাদক আকছার মুহাম্মদ জুনেদ , সহ কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ চৌধুরী , সাংগঠনিক সম্পাদক এহসান খান ,সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম ফয়সল , প্রচার সম্পাদক আরিফ মোহাম্মদ , দপ্তর সম্পাদক রেজাদ খান , ক্রিড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ , সহ ক্রিড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক কাওছার খান , যুব ও সমাজ কল্যান সম্পাদক রাহিম উদ্দিন রিমন , মহিলা বিষয়ক সম্পাদক মনিরা বেগম , নির্বাহী সদস্য উজ্জল হোসাইন , রুহুল আহমদ স্বপন , মাহবুব সানী , ফরহাদ রেজা ও ইব্রাহিম খান প্রমুখ ।

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন