,

7 February 2022, 9:30 PM

জৈন্তাপুরে সুষ্ঠুভাবে নিজপাট ইউপি’র নির্বাচন সম্পন্ন; ইন্তাজ আলী চেয়ারম্যান নির্বাচিত

আপডেট টাইম : February 7, 2022 9:30 PM



শেয়ার করুন

সিলেট জেলার একমাত্র জৈন্তাপুর উপজেলায় নিজপাট ইউপি’র নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে, ইন্তাজ আলী চেয়ারম্যান নির্বাচিত।

সরেজমিনে ০৯ টি ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ০৮:০০ ঘটিকা হতে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত ভোটাররা ব্যাপক আগ্রহ নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। ০৯ টি কেন্দ্রের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ভাবে ০৯ টি ভোট প্রদান শেষ হয়।

এদিকে ভোট কেন্দ্র পরিদর্শন করেন উপজেলার প্রধান রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক। উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী। কানাইঘাট সার্কেল সিনিয়র এএসপি মোঃ আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজীউল্লাহ। এছাড়া কেন্দ্র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব ও বিজিবি‘র টহল টিম সার্বক্ষনীক ভাবে নিয়োজিত ছিল।

রুপচেং কেন্দ্রের ভোটার ইনচান আলী বলেন, অতীতের সকল নির্বাচনের চাইতে নিজপাট ইউপির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ ভাবে ভোটাররা তাদের প্রার্থীদের ভোট দিয়ে যাচ্ছে। হর্নি এলাকার ভোটার শরিফ আহমদ বলেন, এই কেন্দ্রে কোনো প্রকার উত্তেজনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়েছে। এছাড়া পুরুষের চাইতে নারী ভোটারদের উপস্থিতি বেশি। ফুলবাড়ী কেন্দ্রের ভোটার হোসেন আহমদ বলেন, এ কেন্দ্রটি সবচেয়ে ঝুকিপূর্ণ হলেও বেশির ভাগ বুথ খোলা আকাশের নিচে তৈরী করা হয়। ব্যাপক ভোটারদের উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়েছে।

চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন, নাজিম উদ্দিন, ইন্তাজ আলী, আব্দুল মালিক পাখি প্রতিবেদককে বলেন, সকাল হতে প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়েছে। ভোটারা ব্যাপক উপস্থিতি ছিল। ভোট নিয়ে তাদের কোন
আপত্তি নেই।

অপরদিকে ভোট গনণা শেষে বেসরকারীভাবে উপজেলা প্রধান রির্টানিং কর্মকর্তা নূসরাত আজমেরী হক সতন্ত্রপ্রার্থী মোঃ ইন্তাজ আলী মোট ৬০১০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন৷

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন