শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ জানুয়ারি ২০২২, ৭:২৫ অপরাহ্ণ

সিলেটে অতি শীঘ্রই এক‌টি পুর্ণাঙ্গ টিভি স্টেশন স্থাপন করা হবে সিলেট বেতার পরিদর্শন কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আপডেট টাইম : জানুয়ারি ২৮, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ



শেয়ার করুন

আবীর মো. মুমিত :  তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সকালে মিরেরময়দানস্থ বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র পরিদর্শন করেন। বেতারের সভাকক্ষে সিলেট বেতারের কর্মকর্তা কর্মচারী ও স্হানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মন্ত্রী ৮৭ কোটি টাকা ব্যায়ে নির্মাণাধীন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্হাপন প্রকল্পের অগ্রগতির খোঁজ খবর নেন।মন্ত্রী বলেন সিলেটে অতি শীঘ্রই এক‌টি পুর্ণাঙ্গ টিভি স্টেশন স্থাপন করা হবে।ড.হাছান মাহমুদ বলেন শিল্পীদের সম্মানী বাড়ানোর ক্ষেত্রে সরকার উদ্যোগ নিচ্ছেন।পাশাপাশি টিলাগড় প্রেরণ কেন্দ্রকে আরও অত্যাধুনিক করা হবে সে ক্ষেত্রে সিলেটে বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। এসময় মন্ত্রীর সাথে উপস্হিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব মোঃ মকবুল হোসেন পিএএ,সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান।


মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, সিলেট মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম,বাংলাদেশ বেতার সিলেটের উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) প্রকৌশলী মুজিবুর রহমান, সহকারি পরিচালক প্রদীপ কুমার দাস,সহকারী পরিচালক ইফতেকার আলম রাজন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী,সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন,মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাশুক উদ্দিন আহমদ, উপ আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুল হক,উপ আঞ্চলিক পরিচালক পবিত্র কুমার দাশ, দৈনিক আলোকিত সিলেটের সম্পাদক আবু তালেব মুরাদ , সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রজত কান্তি গুপ্ত, উপ আঞ্চলিক প্রকৌশলী আবুল হাসান মোঃ ফয়সল,আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার সহ বেতারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন