রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ নভেম্বর ২০২৫, ২:১০ পূর্বাহ্ণ

কাঁদলেন জেলা প্রশাসক

আপডেট টাইম : নভেম্বর ৭, ২০২৫ ২:১০ পূর্বাহ্ণ



শেয়ার করুন

জেলা প্রশাসন,সিলেট আয়োজিত “ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট” বিষয়ক মতবিনিময় সভায় আখেরাতের জবাবদিহিতার কথা স্মরণ করে কাঁদলেন জেলা প্রশাসক মো: সারোয়ার আলম।একদিকে আবেগাপ্লুত, অন্যদিকে মনে আল্লাহর ভয়।এ ধরনের মহতী ও যুগান্তকারী কাজের উদ্যোগ নেয়ায় সুধীজনদের ধন্যবাদ জ্ঞাপনের প্রতিউত্তরে ডিসি সারোয়ার কান্না বিজড়িত কন্ঠে বলেন,আপনারা অনেক কথা বলছেন।আমি মনে করি,এটি যেন কেয়ামতের ময়দানে (প্রশ্নের উত্তর দিতে) নাজাতের উসিলা হয়।

সভাপতির বক্তব্য দিতে গিয়ে তাঁর চোখে জল আসে।কিছুক্ষণের জন্য বাকরূদ্ধ হয়ে যান তিনি।এসময় তিনি বলেন,আল্লাহর কাছে জবাবদিহীতার ভয়েই এটির উদ্যোগ নিয়েছি আমরা।এটি যেন কেয়ামতের ময়দানে (প্রশ্নের উত্তর দিতে) আমাদের নাজাতের উসিলা হয়ে যায়।

শেয়ার করুন