,

21 May 2025, 3:53 PM

সিলেটে যুবদলের প্রস্তুতি সভা: ঢাকায় সমাবেশ সফলের লক্ষ্য

আপডেট টাইম : May 21, 2025 3:53 PM



শেয়ার করুন

আগামী ২৭ ও ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য যুব সমাবেশ সফল করতে সিলেট মহানগর যুবদলের ওয়ার্ডভিত্তিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। যুবদল কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় ৩১ থেকে ৩৬ নং ওয়ার্ডের যৌথ সভা মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় খাদিমনগরের সূচনা কমিউনিটি সেন্টারে হয়।

সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদল সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের ভূমিকা গুরুত্বপূর্ণ। চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সংগঠিত হতে হবে।”

সহ-সভাপতি মো. ঈনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ৩৪ নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক মো. ফখর উদ্দিন পংকী, জেলা যুবদলের হাবিবুর রহমান রুমেল, কবির উদ্দিন, জাহেদ আহমদ, এনামুল হক শামীম, ইকবাল হোসেন গেদু, জহিরুল রহমান সুমন, বেলাল আহমদ, হোসেন আহমদ, রিয়াজ আহমদ, বাবর উদ্দিন বাবলা, রাজন আচার্য্য, আব্দুল মান্নান মনা, আব্দুল মালেক সুমন প্রমুখ।

ওয়ার্ড পর্যায়ে উপস্থিত ছিলেন আব্দুল আহাদ, আব্দুল কাইয়ুম, মিজানুর রহমান, এমাদ হোসেন নাজির, মাসুদ আলী মাসুম, খসরুজ্জামান খসরু, খুরশেদ আলম, হেলাল আহমদ লাল, শাহ আলম, জুম্মান আহমদ, হেলাল আহমদ, খছরু মিয়া প্রমুখ। এছাড়াও মহানগর যুবদলের নেতা কাঁচা মিয়া, রুমেল আহমদ, সৈয়দ আজমল আলী, মনির হোসেন, বাবলা, কয়েস আহমদ, তোফায়েল আহমদ, রুবেল মিয়া, এস এম মিজানুর রহমান, স্বপ্ন আহমদ, আলম আহমদ, কামাল আহমদ, পিয়াস আহমদ, রুমান আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন