,

17 February 2022, 7:58 PM

আসুন, বয়োবৃদ্ধদের পাশে দাঁড়াই

আপডেট টাইম : February 17, 2022 7:58 PM



শেয়ার করুন

তাইসির মাহমুদ

রাসুলু (সাঃ) বলেছেন : ‘কোনো যুবক যদি কোনো বৃদ্ধকে তার বার্ধক্যের কারণে সম্মান করে, তাহলে আল্লাহ তা’আলা তার বার্ধক্যের সময় তাঁকে সম্মান করবে- এমন লোক নিয়োজিত রাখবেন। ’ (তিরমিজি, হাদিস : ২০২২)।
তাহলে আসুন, আমরা আমাদের স্বার্থেই মা-বাবা, দাদা-দাদী সহ বয়োবৃদ্ধদের পাশে দাঁড়াই। যাতে আমাদের বৃদ্ধ বয়সে আল্লাহ তায়ালা আমাদেরকে দেখা-শোনার জন্য লোক নিয়োজিত করে দেন । আমাদের অবহেলার কারণে একাকী জীবনের অভিশাপ ঘুচাতে কাউকে যেন আত্মহত্যার ভয়ংকর পথ বেছে নিতে না হয়।

আমরা আমাদের ছেলে মেয়েদের সামনেই যেন মা-বাবাসহ বয়োবৃদ্ধদের সেবায় নিজেকে নিয়েজিত করি । যাতে ছেলে মেয়েরা দেখে-দেখে শিখতে পারে, কীভাবে বয়োবৃদ্ধদের সেবা করতে হয় এবং বৃদ্ধ বয়সে আমাদের পাশে দাঁড়ানোর মানসিক বোধশক্তি নিয়ে বড় হয়।

লেখক
জেনারেল সেক্রেটারি
লন্ডন বাংলা প্রেসক্লাব।

শেয়ার করুন