বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ মার্চ ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ

১৪৪৬ হিজরি সনের ফিতরার হার ঘোষণা: সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা

আপডেট টাইম : মার্চ ১১, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ



শেয়ার করুন

আলোকিত সিলেট ডেস্ক: ইসলামিক ফাউন্ডেশন চলতি বছর অর্থাৎ ১৪৪৬ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে। মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক এ তথ্য জানান।

এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা।

ইসলামি শরিয়াহ মতে, মুসলমানরা তাদের সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের মধ্যে যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন। গম ও আটার ক্ষেত্রে ফিতরার পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’)। অন্যদিকে, খেজুর, কিশমিশ, পনির ও যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম (এক সা’) নির্ধারণ করা হয়েছে।

 

আলোকিত সিলেট / এস এস

শেয়ার করুন