,

22 September 2023, 12:12 AM

হরতাল অবরোধ সহ কঠোর কর্মসুচীর প্রস্তুতি নেয়া হচ্ছে:সিলেটে গয়েশ্বর চন্দ্র রায়

আপডেট টাইম : September 22, 2023 12:12 AM



শেয়ার করুন

আমির উদ্দিন :– ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হরতাল-অবরোধসহ সব ধরনের কর্মসূচি করতে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার ভৈরব বাসস্ট্যান্ডে সিলেট উদ্দেশ্যে রোডমার্চ কর্মসূচির প্রথম পথসভায় প্রধান অতিথি হিসেবে এই আহ্বান জানান। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তিসহ এক দফা দাবিতে রোডমার্চ কর্মসূচি করছে বিএনপি।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা আগুন দিয়ে মানুষ মারি না। আমরা বাসে আগুন দিয়ে মানুষ পোড়াই না। আমরা তো পথচারীদের বস্ত্র হরণ করি না। আমরা এখনও হরতাল দেইনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, হরতাল-অবরোধ দেয়ার দরকার আছে? আপনারা পালন করবেন? প্রশ্নের উত্তরে নেতাকর্মীরা বলেন ‘হ্যা’। এ সময় গয়েশ্বর চন্দ্র বলেন, ঠিক আছে আপনাদের রায় পেলাম। আমরা হরতাল করি নাই, কিন্তু করব না সেই প্রতিজ্ঞাও করিনি। জনগণের চাপের কারণে হরতাল অবরোধসহ যা যা করা দরকার, সব ধরনের কর্মসূচি হবে। সেই জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের এবারের আন্দোলন ডু অর ডাই। হয় মরব; নয়ত লড়ব। দেশের মানুষকে মুক্ত করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং দেশের মানুষের মালিকানা ফেরত দেব।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকারকে আমি সরকার বলি না-এরা একটি রেজিম। এদের প্রতি শুধু মাত্র বাংলাদেশের মানুষ নয়; বিদেশিদের আস্থা নেই। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় সংগ্রাম, এই মুক্তির সংগ্রামে আমাদের বিজয়ী হতে হবে।

শেয়ার করুন