শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ আগস্ট ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ণ

৭ এপিবিএন’র অভিযানে ভারতীয় মদসহ আটক ১

আপডেট টাইম : আগস্ট ১২, ২০২৩ ১০:৫০ পূর্বাহ্ণ



শেয়ার করুন

৭ এপিবিএন এর অভিযানে ১৯ বোতল ভারতীয় মদসহ ১ জন আটক করা হয়েছে।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশনায় গত ১১ আগস্ট সন্ধ্যা ০৭.৩০ টায় পুলিশ পরিদর্শক (নি:)মো: মাইনউদ্দিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন মজিদপুর সাকিনের মজিদ মার্কেট এর সামনে থেকে আমদানি নিষিদ্ধ ১৯ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম বাবুল দাস (৫০), পিতা- মৃত অদর দাস, সাং- খাশিলা, থানা-জগন্নাথপুর , জেলা- সুনামগঞ্জ। ১৯ ভোতলের মধ্যে ১৫ টি officers choice, ০৩ টি magic mements এবং ০১ টি ice vodka । এস আই (নিঃ) মো: আবু তাহের ঘটনার বিষয়ে বাদী হয়ে জগন্নাথপুর থানায় এজাহার দায়ের করেন।

শেয়ার করুন