১ জুন ২০২৩, ৩:২২ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: সিলেট-৪ আসনের সম্ভ্যাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদের সালুটিকরস্থ বহর গ্রামের বাড়িতে গতরাতে গোয়াইনঘাট থানা পুলিশের এক বিশাল বহর উপস্থিতি তল্লাশির অভিযোগ উঠেছে। এ সময় হেলাল উদ্দিন বাড়িতে ছিলেন না।
সুত্র জানায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হেলাল উদ্দিন আহমেদ নিজ বাড়িতে শিরনীর আয়োজন করছিলেন। পুলিশের এ অভিযানের কারণে পরে সালুটিকর করের গাও মসজিদ প্রাঙ্গণে পুলিশী বাধারমূখে দলের এ সভা ও শিরনী আয়োজন অনুষ্ঠিত হয়।।
পুলিশের বাধার মুখে উক্ত দোয়া ও আলোচনা সভায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির,সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রমুখ।
পুলিশের এমন অগনতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।