শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ মার্চ ২০২৩, ৯:৩৭ অপরাহ্ণ

বাংলাদেশের সাথে সিরিজ ড্র করল সিশেলস

আপডেট টাইম : মার্চ ৩০, ২০২৩ ৯:৩৭ অপরাহ্ণ



শেয়ার করুন

মোঃ আলমগীর আলম: সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার বিকাল ৩ টা ৪৫ মিনিটে শুরু হওয়া খেলায় বাংলাদেশ বনাম সিশেলস এর দুই ম্যাচের সিরিজের মঙ্গলবার শেষ ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলের হারিয়ে সিরিজ ড্র করলো সিশেলস।

প্রথম ম্যাচে এগিয়ে থাকা বাংলাদেশ মঙ্গলবারের খেলার প্রথমার্ধে কোন চাপই তৈরি করতে পারেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরু হয় টান টান উত্তেজনা। ৬০তম মিনিটে পেনাল্টি পায় সিশেলস। বক্সে সিশেলসের ড্যারিল লুইসকে ফাউল করে বসেন সাদ উদ্দিন। পেনাল্টি থেকে গোল করেন সিশেলসের ডিফেন্ডার মাইকেল মাসিয়েন। বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে ডান পায়ের শটে বোকা বানান তিনি।

মঙ্গলবারের ম্যাচে বাংলাদেশ যদি  সিশেলসকে হারাতে বা ”ড্র” করতে পারলেই সিরিজ হতো বাংলাদেশের। কিন্তু বাংলাদেশ উলটো হেরে যায় ১-০ গোলে।

খেলার প্রথমার্ধে গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের কেউই। ম্যাচের প্রথম পর্ববের ৭ম মিনিটেই ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নেন রবিউল। তবে কাজে লাগেনি  ক্রসবারের ওপর দিয়ে বল সিমানার বাইরে চলে যায়। ১৩তম মিনিটে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ড্রিবলিং করে সুমন রেজা ডি-বক্সের ভেতরে পাস দেন মজিবুরের পা থেকে দুর্বল শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। তার ওপর পূনরায় ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিমন হোসেনকে।

দ্বিতীয়র্ধের পুরোটা সময়ই আধিপত্য বিস্তার করে খেলে সিশেলস। যদিও দ্বিতীয়ার্ধের প্রথম সুযোগ তৈরি করে বাংলাদেশ।  ৫৪তম মিনিটে মাঝমাঠে ব্রেন্ডন মোলের কাছ থেকে বল ছিনিয়ে নেন রাকিব। কাউন্টার অ্যাটকে বল নিয়ে ছুটে যান ডি-বক্সে। গোলকিপারকে একাও পেয়ে যান, তবে তার ডান পায়ের শট ফিস্ট করে ফিরিয়ে দেন সিশেলস গোলরক্ষক।

৬০তম মিনিটে পেনাল্টি পায় সিশেলস। বক্সে সিশেলসের ড্যারিল লুইসকে ফাউল করে বসেন সাদ উদ্দিন। পেনাল্টি থেকে গোল করেন সিশেলসের ডিফেন্ডার মাইকেল মাসিয়েন। ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজ ২০২৩’-এর আজকের ম্যাচের ফলাফল:ম্যাচে সিশেলস ১-০ গোলে জয়ী হয়।

শেয়ার করুন