শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ আগস্ট ২০২২, ৮:২০ অপরাহ্ণ

জাতীয় শোক দিবসে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

আপডেট টাইম : আগস্ট ১৫, ২০২২ ৮:২০ অপরাহ্ণ



শেয়ার করুন

নিউজ ডেস্ক :: জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান প্রমুখ।

 

শেয়ার করুন