,

18 May 2022, 12:46 AM

সিলেটে বুদ্ধ পূর্ণিমায় চার কৃতি সন্তানকে সংবর্ধনা প্রদান

আপডেট টাইম : May 18, 2022 12:46 AM



শেয়ার করুন

জগতের সব প্রাণী সুখী হোক”। এই মর্মচেতনা জাগ্রত করা এবং এই পরম সত্য জানার জন্য তিনি ২৯ বছর বয়সে সংসার ত্যাগ করেন। সত্যের সন্ধানে পরিভ্রমণ করতে করতে এক সময় তিনি গয়ার উরুবেলায় (বুদ্ধগয়া) গিয়ে নিবিষ্টচিত্তে সাধনামগ্ন হন। দীর্ঘ ছয় বছর অবিরাম সাধনায় তিনি লাভ করেন সম্যক সম্বুদ্ধ বা বুদ্ধত্ব। সেদিনও ছিল বৈশাখ মাসের পূর্ণিমা তিথি।

বুদ্ধত্ব লাভের পর বুদ্ধদেব জীবের মুক্তি কামনায় ‘ধর্মচক্র প্রবর্তন সূত্র’ নামে জীবনের সর্ববিধ ক্লেশ থেকে মুক্তির উপায় আবিষ্কার করেন। তিনি চতুরার্যসত্য নামে খ্যাত এক তত্ত্বে জীবনে দুঃখের উৎপত্তি ও দুঃখভোগের কারণ এবং দুঃখ থেকে মুক্তির পথ নির্দেশ করেন। মুক্তির এই পথনির্দেশনাকে বলা হয় আর্য অষ্টাঙ্গিক মার্গ বা আটটি আর্যপথ। দীর্ঘ পঁয়তাল্লিশ বছর তিনি প্রাচীন ভারতের বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করে তাঁর এই ধর্মতত্ত্ব প্রচার করেন। রাজা-প্রজা, ধনী-নির্ধন, কুলীন-অন্ত্যজ সর্বশ্রেণীর মানুষের নিকট মুক্তির কথা তুলে ধরে তিনি জগতে এক নতুন ধর্মাদর্শ প্রতিষ্ঠা করেন। আশি বছর বয়সে হিরণ্যবতী নদীর তীরে কুশিনারার মল্লদের শালবনে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগপূর্বক তিনি মহাপরিনির্বাণ লাভ করেন।

ত্রি-স্মৃতি বিজড়িত মহিমান্বিত বুদ্ধ পূর্ণিমায় সিলেটে দু’দিন ব্যাপী অনুষ্ঠানমালায় শনিবার ১৪ মে “শান্তি শোভাযাত্রা” ও রবিবার ১৫ মে রবিবার ১৫ মে ২০২২ সিলেট বৌদ্ধ সমিতি আয়োজিত সিলেট বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা ২৫৬৬ বুদ্ধবর্ষ উদযাপনে বুদ্ধ পূজা, সংঘদান, ধর্মালোচনা সভা ও আমাদের চারজন কৃতি সন্তানকে সংবর্ধনা প্রদানের সম্মাননা স্মারক প্রদান করা হয়। যাঁদের সংবর্ধিত করা হলোঃ ডা. তুহিন বড়ুয়া তমাল, শিশু বিশেষজ্ঞ, রেজিস্টার(শিশু বিভাগ) সিলেট এমএজি ওসমানী হাসপাতাল, পরিত্রাণ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল, সিলেট, ডা.তন্বী বড়ুয়া, এবিবিএস, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ডা.মৃত্তিকা চাকমা, এমবিবিএস, নোয়াখালী মেডিকেল কলেজ। সংবর্ধিত ব্যক্তিত্বরা অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাচ্য ভাষা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ড.জ্ঞানরত্ন মহাথেরো, সন্মানীত অতিথি সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল ও ত্বৎসহধর্মিনী। প্রধান অতিথি সিসিক মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত থাকার কথা তাকলেও দেশের বাহিরে অবস্থান করায় মেয়র মহোদয় এর পক্ষে উপস্থিত ছিলেন সিসিক এর ভারপ্রাপ্ত মেয়র জনাব মোহাম্মদ তৌফিক বকস, বিশেষ অতিথি সিলেট মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, বিশেষ অতিথি সিসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু, চট্টগ্রাম থেকে আগত শ্রীমৎ ধর্মমিত্র মহাথের, শ্রীমৎ স্মৃতি বংশ থের, প্রধান ধর্মদেশক প্রজ্ঞামিত্র থের, সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের মহোদয়ের হাত থেকে সন্মাননা স্মারক গ্রহন করেন। সিলেট বৌদ্ধ সমিতির সকলে আমাদের চার কৃতি সন্তানের উত্তরোত্তর উন্নতি, সফলতা কামনা করছি।

শেয়ার করুন