শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ এপ্রিল ২০২২, ১১:৩৯ অপরাহ্ণ

ওসমানীনগরে ট্রাস্টের অফিস উদ্বোধন ও স্ট্রিট লাইট স্থাপন

আপডেট টাইম : এপ্রিল ২৫, ২০২২ ১১:৩৯ অপরাহ্ণ



শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধিঃ
ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নে খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র অফিস উদ্বোধন এবং এসোসিয়েশনের অর্থায়নে খাদিমপুর এলাকার বিভিন্ন স্থানে ৯ টি স্ট্রিট লাইট স্থাপন করা হয়।
রোববার (২৪ এপ্রিল ২০২২ ইং ) খাদিমপুর নিউ মার্কেটে অফিস উদ্বোধন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হলে সেখানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন , খাদিমপুর ওয়েল ফেয়ার এসোসিয়েশন মানুষের কল্যানে কাজ করছে। এভাবে সকল ভিত্তবানদের মানুষে কল্যানে এগিয়ে আসার আহবানও জানান অতিথিবৃন্দ।এছাড়াও ট্রাস্টের প্রতিষ্টা লগ্ন থেকে নিরলস পরিশ্রম করে যাওয়ায় সাধারণ সম্পাদক সুজাউর রহমান সুজা’র ভূয়সী প্রশংসা করেন তারা ।
অনুষ্টানে বক্তব্য রাখেন , হাজি ছুরত আলি,শওকত আহমেদ সায়মন, মোঃ ফারুক মিয়া, আওলাদ আলী মাষ্টার,
ইউপি সদস্য আব্দুস শহিদ।
এছাড়া উপস্থিত ছিলেন , আব্দুল খালিক, জিলু মিয়া, শানুদ মিয়া, আবদুল বাচিত, জিতু মিয়া, সুমন আহমদ, মিজানুর রহমান,শিমুল মিয়া,শাহরিয়ার রহমান, আব্দুল, বদরুল আলম, তোফায়েল আহমেদ, মনজুর আলি, তাহছিন আহমদ, মাছুম আলী, রুবেল আমিন প্রমুখ

শেয়ার করুন