27 October 2026, 9:10 PM
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় কাসেম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ২৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টার দিকে পীরেরগাঁও গ্রামে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের ছুলপির আঘাতে ঘটনাস্থলেই মতিউর রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরো কমপক্ষে ৫ জন আহত হন। স্থানীয়রা হতাহতোদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন এবং অন্য আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি নুর হোসেন জানান, এ সংঘর্ষের ঘটনায় মতিউর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। হত্যাকান্ডের ঘটনায় কাশেম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তবে এখনো থানায় কোন মামলা দায়ের হয়নি।