13 September 2026, 1:35 PM
সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল আহাদ অসুস্থ হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন।
সাক্ষাৎকালে নাসিম হোসাইন অসুস্থ আব্দুল আহাদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার ব্যাপারে বিস্তারিত জানতে চান। এ সময় তিনি আব্দুল আহাদের দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক মো: খোকন ইসলাম, সিলেট জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ, সিলেট মহানগর শ্রমিক দলের সদস্য, মো: শাহজান আহমদ, এবং সদস্য ও দপ্তর সম্পাদক মো: কামরান সামি এছাড়া আরো উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার শ্রমিক দলের সদস্য সচিব এম রহমান নোমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. শাহ আলম,
মো: হাসিম উদ্দিন, মো: মনু মিয়া, মো: মুন্না আহমদসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ আব্দুল আহাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি তাঁর সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করা হয়।