,

8 September 2026, 10:36 PM

জগন্নাথপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

আপডেট টাইম : September 8, 2026 10:36 PM



শেয়ার করুন

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও র‌্যালিতে অংশ গ্রহণ করেন বিএনপি নেতা এমএ মুকিত, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুন হাওলাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীগণ। #

ক্যাপশন-জগন্নাথপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের র‌্যালি-ছবি-১

জগন্নাথপুরে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদে উৎসাহিত করতে কৃষক প্রশিক্ষণ

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে অল্প জমিতে বেশি ফলন উৎপাদনের লক্ষ্যে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে মাঠে ময়দানে গিয়ে কৃষক-কৃষাণীদের নানাভাবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৬-২৭ অর্থ বছরে উন্নতমানের ডাল, তেল, ফলমূল, শাক-সবজি, আমন ও বোরো ধান চাষাবাদ করে অল্প জমিতে বেশি ফলন উৎপাদনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ। এ সময় রেজাউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। #

ক্যাপশন-জগন্নাথপুরে কৃষি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে-ছবি-২

শেয়ার করুন