,

2 September 2026, 4:11 AM

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নতুন মুখ যুক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ খান

আপডেট টাইম : September 2, 2026 4:11 AM



শেয়ার করুন

 

আমির উদ্দিন

আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন সিলেটের জিন্দাবাজারের কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ খান।

নিজকে প্রার্থীতা ঘোষনা দিয়ে প্ৰনয়ন করেছেন কিছু চমকপ্ৰদ পরিকল্পনা। পরিকল্পনায় তিনি জানান
সিটির সকল সিনিয়র সিটিজেনদের নিয়ে অভিভাবক পরিষদ গঠন ও নিরপেক্ষ অডিটের ব্যবস্থা করা হবে।

সিলেটের সম্মানিত প্রবীণ মুরুব্বি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে গঠন করা হবে ‘সিলেট সিটি অভিভাবক পরিষদ’।
সিটি করপোরেশনের প্রতিটি প্রজেক্ট, কাজের মান এবং আর্থিক লেনদেন এই নিরপেক্ষ অভিভাবক পরিষদ সরাসরি পর্যবেক্ষণ ও অডিট করা হবে।
ডিজিটাল বোর্ডে প্রতি মাসের আয়-ব্যয়ের লাইভ হিসাব প্রকাশ করা হবে।

নগরভবনের প্রতি মাসের মোট আয় এবং কোন খাতে কত টাকা ব্যয় হলো – তা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে লাগানো ডিজিটাল ডিসপ্লে বোর্ডে সরাসরি প্রকাশ করা হবে।

দেশে ও বিদেশে থাকা সব সিলেটি যেন লাইভ হিসাব দেখতে পারেন, তার জন্য অনলাইন পোর্টাল চালু থাকবে।

তাছাড়াও প্রবাসী সুরক্ষায় বিদেশের মাটিতে সিলেটের নাম উজ্জ্বল করেন যে প্রবাসীরা, দেশে ফেরার আগেই তাঁদের বুকে বাসা বাঁধে এক অজানা আতঙ্ক – বিমানবন্দর থেকে বাড়ি ফেরা পর্যন্ত, আর দেশে অবস্থানকালীন প্রতিটি মুহূর্তে। সেই ভয়ের অন্ধকার অধ্যায়ের অবসান ঘটাতেই এই অঙ্গীকার।

প্রবাসীদের কল্যাণে অনলাইনে টিকেট থেকেই সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট, ফ্লাইট টিকিট বুকিং করার মুহূর্ত থেকেই প্রবাসীরা ‘মেয়র প্রবাসী পোর্টালে’ তাঁদের ভ্রমণের তারিখ ও দেশে অবস্থানের তথ্য নথিভুক্ত করতে পারবেন।বিমানবন্দর থেকে সিলেট পৌঁছানো পর্যন্ত থাকবে সার্বক্ষণিক মনিটরিং ও আইনি সহায়তা।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সকল সরকারি হাসপাতালের আয়-ব্যয় ও পরিচালনার হিসাব দুর্নীতি ও দালালমুক্ত করে প্রতি ৬ মাস অন্তর ডিজিটাল আকারে জনগণের সামনে উপস্থাপন করা হবে – যাতে প্রতিটি টাকার হিসাব মানুষ নিজের চোখে দেখতে পারেন এমন ব্যবস্থা গ্রহণ করা অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
ওসমানী মেডিকেলসহ সকল হাসপাতালে রোগীরা যেন সকল সুবিধা পাওয়ার নিশ্চয়তা পান, সেজন্য থাকবে ২৪ ঘণ্টা সক্রিয় ডিজিটাল মনিটরিং টিম। যেকোনো অভিযোগের দ্রুততম সময়ের মধ্যে সাড়া দেওয়াই হবে এই টিমের মূল দায়িত্ব।

যাঁরা নিজেদের সংখ্যালঘু বলে পরিচয় দিয়ে আসেন – আমরা তাঁদের সেভাবে দেখি না। আমরা বলি, আপনারা আমাদের ভাই, বন্ধু এবং শিক্ষক। সিলেট হাজার বছর ধরে যেভাবে সব ধর্মের মানুষকে একসাথে বুকে জড়িয়ে রেখেছে, সেই সম্প্রীতিই আমাদের সবচেয়ে বড় শক্তি।

সকল ধর্মীয় উপাসনালয়ে ডিজিটাল মনিটরিং যেমন মন্দির, গির্জা, প্যাগোডাসহ সিলেটের প্রতিটি উপাসনালয়ে থাকবে SOS জরুরি বাটন এবং ২৪ ঘণ্টা ডিজিটাল মনিটরিং ব্যবস্থা। যেকোনো প্রয়োজনে, যেকোনো মুহূর্তে এক চাপেই দ্রুততম সহযোগিতা পৌঁছে যাবে।

মেয়র অফিস, সিটি পুলিশ ও হাসপাতাল সবাই থাকবে একই সূত্রে বাঁধা, যাতে উপাসনার প্রতিটি ঘর নিরাপদ থাকে, নিশ্চিন্ত থাকে প্রতিটি প্রার্থনার মুহূর্ত।

সরাসরি মেয়রের কাছে অভিযোগ WhatsApp সেবা SMS ও ঘুষ, দুর্নীতি বা নাগরিক ভোগান্তির শিকার হলে কোনো দালালের দ্বারে ঘুরতে হবে না।

সরাসরি মেয়রের সাথে যুক্ত একটি ডেডিকেটেড মোবাইল নম্বর ও WhatsApp চালু থাকবে – যেখানে যেকোনো অন্যায় বা দুর্নীতির প্রমাণ পাঠালে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

দুর্নীতি, ঘুষ ও চাঁদাবাজিমুক্ত পুণ্যভূমিতে কাঁচাবাজার, দোকানপাট, বাস ও সিএনজি স্ট্যান্ডে সব ধরণের অবৈধ চাঁদা আদায় শতভাগ বন্ধে সিটি করপোরেশনের বিশেষ মনিটরিং টিম সার্বক্ষণিক মাঠে থাকবে।

মাদকের শিকড় উপড়ে ফেলে হযরত শাহজালাল (র:) ও হযরত শাহপরান (র:)-এর পুণ্যভূমিকে পুনরায় একটি নিরাপদ ও পবিত্র আধ্যাত্মিক নগরীতে রূপান্তর করা হবে।
এছাড়াও জাহিদ খান জানান “দল-মত নির্বিশেষে, সিলেট গড়ি ভালোবেসে-সততা আর অভিজ্ঞতায় গড়বো দুর্নীতিমুক্ত সিলেট।”

রাত জেগে সন্তানের অপেক্ষায় থাকা মায়ের কাঁপা হাত, দুর্ঘটনার খবরে থমকে যাওয়া নিঃশ্বাস, হাসপাতালের বারান্দায় অসহায় দাঁড়িয়ে থাকা পরিবার – এই যন্ত্রণাগুলো আমরা দেখেছি, অনুভব করেছি। এই রূপরেখা কোনো প্রতিশ্রুতির তালিকা নয়; এটি সিলেটের প্রতিটি ঘরের প্রতি একটি দায়বদ্ধতা।

সিলেটকে ‘আইটি সিলিকন ভ্যালি’ গঠন ও যুবকদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে।

আমাদের তরুণেরা যাতে দেশে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, সে জন্য বিশ্বমানের আইটি ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে।
ফ্রিল্যান্সিং, সফটওয়্যার এবং আধুনিক প্রযুক্তির ফ্রি প্রশিক্ষণ দিয়ে তরুণ সমাজকে আন্তর্জাতিক বাজারের উপযোগী দক্ষ জনশক্তিতে পরিণত করা হবে।

চালক, শ্রমিক ও সেবাদানকারীদের কল্যাণ তহবিল
রিকশা, সিএনজি, ট্রাক ও বাস চালকসহ শ্রমজীবী ভাইদের সম্মানজনক জীবনের নিশ্চয়তায় এবং ট্রাফিক পুলিশ ও আনসার সদস্যদের সামাজিক নিরাপত্তায় ‘বিশেষ মেয়র কল্যাণ ও জরুরি তহবিল’ গঠন করা হবে।

দুর্ঘটনা, অসুস্থতা ও অবসরকালীন সময়ে এই তহবিল থেকে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিলেটের তরুন এ সমাজ সেবী জাহিদ খান।

জাহিদ খান দীর্ঘদিন ধরেই আমেরিকায় বসবাস করে কমিউনিটির কল্যানে কাজ করে যাচ্ছেন।

২৪ এর গন অভ্যুত্থান পরবর্তী বিএনপি সরকার ক্ষমতাশীন হবার পর চলতি অর্থ বছরের মধ্যেই স্থানীয় নির্বাচন সম্পন্ন করার ইঙ্গিত দিয়েছেন সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম মুরাদ। ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে বিএনপি জামায়াত। এর মধ্যে সতন্ত্র প্রার্থী তা ঘোষনা করে সিলেট জুড়ে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ খান।

শেয়ার করুন