,

6 August 2026, 5:30 PM

ভার্থখলায় মোবাইল কোর্ট :সিতারা বেকারি কে ৪০,০০০ টাকা অর্থদণ্ড

আপডেট টাইম : August 6, 2026 5:30 PM



শেয়ার করুন

আজ বৃহস্পতিবার দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে সিতারা বেকারী পরিদর্শনে প্রতিষ্ঠানের উৎপাদন ও সংরক্ষণ পরিবেশে অস্বাস্থ্যকর অবস্থা পরিলক্ষিত হয়।এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন,সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন