শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ এপ্রিল ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ

দিরাইয়ে যুবকদের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন

আপডেট টাইম : এপ্রিল ১২, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ



শেয়ার করুন

দিরাই প্রতিনিধি :-

বাঙালির চিরায়ত ঐতিহ্য ও পহেলা বৈশাখকে বরণ করে নিতে সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয় যুবকদের উদ্যোগে শুরু হয়েছে বর্ণাঢ্য ‘বৈশাখী মেলা’।

রোববার (১২ এপ্রিল) দুপুরে দিরাই পৌর শহরের আজমল কনভেনশন হলে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের অহংকার। নতুন প্রজন্মের মাঝে এই সংস্কৃতি ছড়িয়ে দিতে দিরাইয়ের যুবসমাজের এ উদ্যোগ প্রশংসনীয়।

এ ধরনের আয়োজন সামাজিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, গোলাপ মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দার এবং দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া জুনেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির সদস্যরা জানান, আধুনিকতার ভিড়ে নতুন প্রজন্ম যাতে নিজেদের শেকড় ও সংস্কৃতিকে ভুলে না যায়, সে লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় স্থানীয় কারুপণ্য, কুটির শিল্প এবং ঐতিহ্যবাহী নানা পণ্যের স্টল স্থান পেয়েছে।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রথম দিনেই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আয়োজকরা জানিয়েছেন, সর্বসাধারণের জন্য উন্মুক্ত এ মেলা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে।

শেয়ার করুন