23 September 2026, 3:21 PM
২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদা সুলতানা।সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় সাইকেল র্যালি, সকাল সাড়ে ৮টায় পরিচ্ছন্নতা অভিযান, সকাল ১০টায় র্যালি এবং সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা।
সভায় উপস্থিত ছিলেন,নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি রেজা ই রাব্বী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রফিক,জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক শুভ রায় সুমন , ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সভাপতি হুমায়ুন কবির লিটন, পর্যটন করপোরেশন সিলেট ইউনিটের ব্যবস্থাপক আব্দুল ওয়াহিদ, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রঞ্জন সামন্ত, উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণ হামিদ ও সাধারণ সম্পাদক শাকিলা ববি, পর্যটন শিল্প সমিতির সভাপতি ফখরুল ইসলাম, সিলেট ট্যুরিজম ক্লাবের সিনিয়র সহসভাপতি দেলওয়ার হোসেন রানা ও কোষাধ্যক্ষ আব্দুল আহাদ, ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদি, ট্যুর গাইড অ্যাসোসিয়েশন গ্রেটার সিলেটের সভাপতি এনামুল কবীর এবং মহিলা চেম্বারের সদস্য রেশমা জান্নাত প্রমুখ। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তর ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পর্যটনসংশ্লিষ্ট সংগঠন, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।