বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ

বিয়ানীবাজারে বিক্রিত বাসা মালিকের জোরপূর্বক দখলের চেষ্টা, লুটপাট ও অগ্নিসংযোগ

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ



শেয়ার করুন

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কালিবাড়ি বাজার এলাকায় এক প্রবাসীর বিরুদ্ধে ভাড়াটিয়া উচ্ছেদ করে বাসা জোরপূর্বক দখল, লুটপাট ও অগ্নিসংযোগের গুরুতর অভিযোগ উঠেছে। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখে এই ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, উপজেলার বাউর ভাগ গ্রামের আমেরিকা প্রবাসী নজরুল ইসলাম তাঁর একটি বাসা জাসদ নেতা মারুফ আহমদের কাছে ভাড়া দেন।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, মারুফ আহমদ গত ১ মে ২০২০ সালে সপরিবারে ওই বাসায় ওঠেন এবং দীর্ঘ প্রায় ৪ বছর সেখানে বসবাস করেন। ২০২৪ সালে নজরুল ইসলাম সপরিবারে আমেরিকা যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় অর্থের প্রয়োজনে বাসাটি বিক্রির সিদ্ধান্ত নেন। এ সময় ভাড়াটিয়া মারুফ আহমদের সাথে আলোচনার ভিত্তিতে ৬০ লক্ষ টাকায় বাসাটির দাম নির্ধারিত হয়। শর্ত অনুযায়ী, ৫ মে ২০২৪ তারিখে মারুফ আহমদ বাড়ির মালিক নজরুল ইসলামকে ৩০ লক্ষ টাকা বায়না হিসেবে প্রদান করেন এবং বাকি ৩০ লক্ষ টাকা ৬ মাস পর রেজিস্ট্রারির সময় দেওয়ার কথা ছিল।
তবে ঘটনার পরিক্রমায় জানা যায়, গত ২৩ আগস্ট ২০২৪ তারিখে বাসায় ফেরার পথে মারুফ আহমদ নিখোঁজ বা গুম হন। পরবর্তীতে মারুফ আহমদের সঙ্গী সাংবাদিক ফারজানা আক্তারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর একপর্যায়ে তাকে দেশত্যাগে বাধ্য করা হয় এবং তিনি ইউরোপে পাড়ি জমান। এই সুযোগে নজরুল ইসলাম বায়নার ৩০ লক্ষ টাকাসহ আমেরিকায় চলে যান।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ ১৮ মাস পর সম্প্রতি দেশে ফিরে আমেরিকা প্রবাসী নজরুল ইসলাম উগ্রপন্থী জামায়াত নেতা টিপু খানের সহযোগিতায় ওই বাসাটি জোরপূর্বক দখল করেন। একই সাথে তিনি বাসায় ব্যাপক লুটপাট চালান এবং অগ্নিসংযোগ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।

শেয়ার করুন