,

10 July 2025, 12:10 AM

জাপান প্রবাসী রিজভীর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা: প্রবাসীর তীব্র প্রতিবাদ

আপডেট টাইম : July 10, 2025 12:10 AM



শেয়ার করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেংগুড়া গ্রামের কৃতী সন্তান ও জাপান প্রবাসী হিফজুর রহমান রিজভী নিজ জন্মভূমির টানে স্বল্প সময়ের জন্য দেশে এসে ফিরে যাওয়ার পরই এক চাঞ্চল্যকর মিথ্যা মামলার সম্মুখীন হয়েছেন। তাকে ফাঁসানো হয়েছে চাঁদাবাজির এক মামলায়, যা তিনি স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করে বলেছেন, এটি তার বিরুদ্ধে সুপরিকল্পিত হয়রানি মাত্র। মুক্তিযোদ্ধা কমান্ডার মৃত ফয়জুর রহমানের সন্তান রিজভী দীর্ঘ ৯ বছর ধরে জাপানে কর্মরত ও বসবাস করছেন। প্রবাসের নাগরিক হয়েও মাতৃভূমির প্রতি গভীর টান তাকে দেশে এনেছিল গত ১০ই মে। তিনি প্রিয় স্বজন ও স্বদেশের মাটিতে কিছুদিন সময় কাটিয়ে আবারও কর্মস্থল জাপানে ফিরে যান ২২শে জুন।

কিন্তু তার জাপানে প্রত্যাবর্তনের মাত্র দুই সপ্তাহ পর, ৬ই জুলাই, একটি হৃদয়বিদারক খবর তার কাছে পৌঁছায়। সিলেটে তাকে আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। এই মামলার কোনো সত্যতা নেই বলে দৃঢ়ভাবে জানিয়েছেন রিজভী নিজেই। তিনি ক্ষোভ ও মর্মবেদনা প্রকাশ করে বলেন, “আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি প্রবাস থেকে দেশের টানে বাড়িতে এসে আবারও জাপান চলে আসি। এধরণের চাঁদাবাজি কোনো কিছুতেই যুক্ত ছিলাম না।” তার বক্তব্য অনুযায়ী, দেশে তার স্বল্প অবস্থানকালীন সময়ে বা তার জীবনাচরণে চাঁদাবাজির মতো কোনো অপকর্মের সঙ্গে তার সম্পৃক্ততার কোনো সুযোগই ছিল না।

এই মিথ্যা মামলার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। রিজভীর পক্ষে সোশ্যাল মিডিয়ায় অনেক ব্যবহারকারী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। নেটিজেনরা এই ঘটনাকে প্রবাসী বাংলাদেশীদের প্রতি অন্যায্য ও নিষ্ঠুর আচরণ বলে উল্লেখ করছেন। অনেকে প্রশ্ন তুলছেন, দেশের জন্য অর্থ পাঠানো প্রবাসী সন্তানকে এইভাবে হয়রানির লক্ষ্যবস্তু বানানোর পেছনে কার স্বার্থ কাজ করছে? রিজভীর বিরুদ্ধে দায়েরকৃত এই মামলার সত্যতা যাচাই এবং এর পেছনে থাকা ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে অনলাইনে। প্রবাসী এই ব্যক্তির বিরুদ্ধে উথাপিত মিথ্যা অভিযোগ ও তার ফলে সৃষ্ট মানসিক যন্ত্রণা এখন সমাজের এক উল্লেখযোগ্য আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন