,

23 May 2025, 12:12 PM

জুলাই বিপ্লবের পর গত রাতই সবচেয়ে কঠিন ছিল: ডা. তাসনিম জারা

আপডেট টাইম : May 23, 2025 12:12 PM



শেয়ার করুন

জাতীয় নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও জনপ্রিয় স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ডা. তাসনিম জারা বলেছেন, জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন সময়। শুক্রবার ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী দলগুলোর মধ্যে বিভাজন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা, নির্বাচনের চাপ বৃদ্ধি এবং ঢাকায় চলমান আন্দোলন ও অবরোধের কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগের কথা ভাবার খবর প্রকাশিত হয়। এই উত্তপ্ত পরিস্থিতিতে গত রাতের অভিজ্ঞতা নিয়ে ডা. তাসনিম জারা একটি দীর্ঘ স্ট্যাটাস লিখেন।

তিনি এসময় দলীয় বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তার মতে, এই সংকটময় মুহূর্তে জাতীয় ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন