২৫ এপ্রিল ২০২৫, ১১:৩০ অপরাহ্ণ
আলোকিত সিলেট ডেস্ক : “বাঁচাও যুব সমাজ, বাঁচাও দেশ—মাদক হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ডের টিলারগাঁও পয়েন্টে মাদক ও কিশোর গ্যাং বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় সমাজ থেকে মাদক ও গ্যাং সংস্কৃতি নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সাবেক কাউন্সিলর রিয়াজ মিয়ার সভাপতিত্বে ও মোস্তফা হোসেন সম্রাটের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক আলোকিত সিলেটের সাংবাদিক এম জামাল উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ ও এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই জুয়েল চৌধুরী। ক্যামেরায় ছিলেন সাবেল খাঁন।
ওসি হারুনুর রশীদ বলেন, “মাদক ও কিশোর গ্যাং বর্তমানে একটি জাতীয় সমস্যা। এটি রোধে পুলিশ একা লড়াই করতে পারবে না। সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা দেশের শত্রু। তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি, কিন্তু জনসচেতনতা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।”
সভায় আরও উপস্থিত ছিলেন শাহ খুররম ডিগ্রি কলেজের প্রফেসর মো. আব্দুস শহিদ, টুকের বাজার ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান শফিক, ৩৭নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক মো. চান মিয়া বাচ্চু, আখালিয়া নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দিলোয়ার হোসেন জয়, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. শফিকুর রহমান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব, জামায়াত নেতা মেহেদী হাসান সোহেল, জিসাসের সদস্য সচিব সাব্বির হোসেন জামিল, ছাত্রদল নেতা বুলবুল হোসেন, যুবদল নেতা সাদ্দাম হোসেন রাজনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
টিলারগাঁওয়ের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. তাহির আলী, হাজি আব্দুল আজিজ, মো. লিয়াকত আলী, মো. জাহাঙ্গীর আলম, মো. গনি, আশিক আলী প্রমুখ। এছাড়াও মো. সাজ্জাদ হোসেন, জুবের আহমদ, হাফিজ শরিফ আহমদ, রুহুলসহ অনেকে সভায় অংশ নেন।
সুশৃঙ্খল ও মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা, যুবসমাজের সম্পৃক্ততা এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য—এ বিষয়ে সবাই একমত পোষণ করেন। সভার শেষে মাদক ও গ্যাং কার্যক্রমের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।