8 February 2025, 7:37 PM
জৈন্তাপুর প্রতিনিধি ইমাম উদ্দিন: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, পান্থুমাই, সোনারহাট, বিছনাকান্দি, শ্রীপুর, ডিবিরহাওর, কালাসাদেক, পাথরকোয়ারী এবং সোনালীচেলা বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় স্কিন সাইন ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, এনগেজ বডি স্প্রে, কমলা, চিনি, গরু, মহিষ, পান এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-১,৪৯,৭২,৩৪০.০০ (এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ বাহাত্তর হাজার তিনশত চল্লিশ) টাকা।
এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।