5 February 2025, 10:55 PM
মাহফুজ কাউসার ছাদি : বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে চব্বিশের রক্তস্নাত গণঅভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত “২য় স্বাধীনতার শহীদ যারা” শীর্ষক স্মারক এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।আজ (০৫ ফেব্রুয়ারী) বুধবার সকালে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে অনলাইনে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মোড়ক উন্মোচনে যুক্ত হয় সিলেটবাসী। ১০ খন্ডে সংকলিত ২৫০০ পৃষ্ঠার এ শহীদ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের (এডভোকেট)।একই সময়ে ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠান থেকে সরাসরি লাইভে যুক্ত হন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান,নগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন,নাজমুল কবীর পাভেল প্রমুখ।।