,

15 October 2022, 9:53 PM

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : October 15, 2022 9:53 PM



শেয়ার করুন

নিউজ ডেস্ক :: দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে নগরীর ষ্টেশন রোডস্থ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর।

সভায় ক্লাবের চলমান কার্যক্রম আরো গতিশীল কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক সানওয়ার আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল।

শেয়ার করুন