২৪ এপ্রিল ২০২২, ৪:২৪ অপরাহ্ণ
নিউজ ডেস্ক::‘দারিদ্র্য মহিলা উন্নয়ন সংস্থা ও শিশুঅধিকার’ মহিলা ভিত্তিক সংঘঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গরীব অসহায় মানুষকে নিয়ে ২৩(এপ্রিল) শনিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দারিদ্র্য মহিলা উন্নয়ন সংস্থা ও শিশুঅধিকার এর আহবায়ক কমিটির সদস্য নাজমা বেগমের পরিচালনায় ও আহবায়ক ফারজানা আক্তার তাহেরার সভাপতিত্বে শুরুতেই কোরআন তেলাওয়াত করেন অনুসন্ধান কল্যাণ সোসাইটি সিলেট এর সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান শিকদার।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ লুৎফর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগ এর সদস্য হুসাইন মোহাম্মদ সাগর,দৈনিক শ্যামল সিলেট এর স্টাফ রিপোর্টর মোঃ আতিকুর রহমান নগরী, শ্যামল সিলেট এর স্টাফ রিপোর্টার আজমল আহমদ রোমন,সিলেট মহানগর ছাত্রলীগ কর্মী সুমন সুত্রধর,মাহমুদুল হাসান, দক্ষিণ সুরমা ১০নং কামাল বাজার ইউনিয়নের দল নেত্রী শংকরী দে পুরকায়স্থ, দক্ষিণ সুরমা উপজেলার ৪নং কোচাই ইউনিয়নের দল নেতা মোঃ আব্দুল্লাহ আল মামুন, ও মোঃ ছাদির আহমদ আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, দারিদ্র্য মহিলা উন্নয়ন সংস্থা ও শিশুঅধিকার আহবায়ক কমিটির সদস্য নাজমা বেগম,আফিয়া বেগম,তানজিনা বেগম,দিলারা বেগম রিয়া, শেফালী বেগম, মনি বেগম, শোহাদা বেগম,তাসনিয়া আক্তার রিমা,শাহানা বেগম,সিমা বেগম,হাবিবা বেগম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বিসহ সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরিশেষে অনুসন্ধান কল্যাণ সোসাইটি সিলেট কমিটির সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান শিকদার এর দোয়া শেষে ইফতার মাহফিল এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।