,

16 April 2022, 6:02 PM

দরিদ্র ছাত্রদের নিয়ে সিলেটের অগ্রদূত ছাত্র পরিষদের ইফতার মাহফিল

আপডেট টাইম : April 16, 2022 6:02 PM



শেয়ার করুন

অগ্রদূত ছাত্র পরিষদ,সিলেট-এর উদ্যোগে (১৫ই এপ্রিল ) শুক্রবার সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের আলমপুরস্থ হযরত শাহজালাল লতিফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অগ্রদূত ছাত্র পরিষদের সভাপতি কাবিল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক সিনিয়র সাংবাদিক গোলজার আহমদ হেলাল।বিশেষ অতিথি ছিলেন হযরত শাহজালাল লতিফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মিনহাজুল ইসলাম মিয়াজ,মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আজমল আলী বাবুল,সাংগঠনিক সম্পাদক সাদেক আলী,ম্যানেজিং কমিটির সদস্য সুহেল আহমদ,ইমন আহমদ।এতে আরো উপস্থিত ছিলেন গোটাটিকর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুরুক আহমদ,মাদ্রাসার শিক্ষক হুমায়ুন রশিদ, তুফায়েল শাহ,মিনহাজুর রহমান,সামায়ুন রশিদ,মাদ্রাসার ছাত্র সংসদের জিএস নাইমুল ইসলাম,অগ্রদূত ছাত্র পরিষদ সিলেট এর সহ-সভাপতি আহমদ হুসাইন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব জাহিদ,অর্থ সম্পাদক,সহ-অর্থ সম্পাদক নাহিদ আহমদ,সমাজ সেবা সম্পাদক সাকের আহমদ শাকিল,ফাহিম,সাদিক আহমদ,নাইম হুসাইন, গুলজার আহমদ,সুফিয়ান আহমদ প্রমুখ।

শেয়ার করুন