বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৩ অপরাহ্ণ

রোটারি ক্লাব অব জালালাবাদের ফ্রি ফ্রাইডে ক্লিনিকে চিকিৎসা সেবা প্রদান

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৫, ২০২২ ১২:৩৩ অপরাহ্ণ



শেয়ার করুন

জালালাবাদ রোটারি ক্লাবের স্থায়ী প্রকল্প ফ্রি ফ্রাইডে ক্লিনিকে শুক্রবার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সর্দি,কাশি,জ্বর ও অন্যান্য রোগীদের চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধপত্র প্রদান করা হয়। চলমান এই প্রকল্পে প্রতি শুক্রবার বিশিষ্ট চিকিৎসক জালালাবাদ রোটারি ক্লাবের সদস্য রোটারিয়ান ডা. শামীম আহমদ ঐদিন সকালে নগরীর মজুমদারীতে হামিম মেডিকেল হল এ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে থাকেন এবং রোটারিয়ান পিপি মোহাম্মদ মোস্তফা কামাল প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন। শুক্রবার বিশিষ্ট শিশুরোগ চিকিৎসক ডা. এম জাকারিয়া হোসেন বিপুল ঔষধ প্রদান করেন। এ ছাড়া শিশুদের মাঝে চালিবন্দর হযরত শাহজালাল ফার্মেসীতে ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমানের মাধ্যমে শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

এসময় ক্লাব প্রেসিডেন্ট আলী আশরাফ চৌধুরী খালেদ, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য রোটারিয়ান আবুল মনসুর আহমদ উপস্থিত ছিলেন।
জালালাবাদ রোটারি ক্লাবের প্রেসিডেন্ট আলী আশরাফ চৌধুরী খালেদ বলেন আমাদের রোটারি ক্লাবের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত সুবিধাবঞ্চিত মানুষদের খুঁজে বের করে তাদের কে বিভিন্নভাবে সহায়তা প্রদান করে থাকি।তিনি বলেন বর্তমানে শীতার্ত মানু‌ষের পাশে দাঁড়ানো বিত্তবান এবং বিভিন্ন সমাজসেবা সংগঠনের নাগরিক দায়িত্ব।

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন