,

17 January 2026, 12:53 AM

গোয়াইনঘাটে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনাকে সাম্প্রদায়িক ঘটনা হিসাবে প্রচারে বিভ্রান্ত না হতে জেলা পুলিশের আহবান

আপডেট টাইম : January 17, 2026 12:53 AM



শেয়ার করুন

সাম্প্রতিক সময়ে সিলেটের গোয়াইনঘাটে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক ঘটনা হিসাবে প্রচার প্রসঙ্গে জেলা পুলিশ ব্যাখ্যা প্রদান করেছে।শুক্রবার সিলেট জেলার সহকারী পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো:  সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ ব্যাপারে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহবান জানানো হয়।বিজ্ঞপ্তিটি নিম্নরূপ :

সম্প্রতি সিলেটের গোয়াইনঘাটে একটি পরিবারের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনাটি নিছক একটি দুর্ঘটনা হলেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক ঘটনা হিসাবে প্রচার করা হচ্ছে বলে সিলেট জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।

প্রকৃতপক্ষে গত ১৫/০১/২০২৬ তারিখ দুপুর অনুমান ৩.৫০ ঘটিকার সময় গোয়াইনঘাট থানাধীন ০৭ নং নন্দীরগাঁও ইউনিয়নের বহর সাকিনে জনৈক বিকাশ রঞ্জন দেব (৪৫), পিতা-মৃত বীরেন্দ্র কুমার দেব, সাং-বহর, থানা গোয়াইনঘাট, সিলেটের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরবর্তিতে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ইতিমধ্যে ভিকটিমের পরিবারের সাথে থানা পুলিশ কর্তৃক যোগাযোগ করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক ভাবে শর্ট-সার্কিট থেকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত হয়েছে। আগুন লাগার বিষয় ভিকটিমের পরিবারের কোন অভিযোগ পাওয়া যায়নি। তাই উক্ত বিষয়ে সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

শেয়ার করুন