,

24 April 2025, 12:08 PM

সিলেটে রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : April 24, 2025 12:08 PM



শেয়ার করুন

আলোকিত সিলেট ডেস্ক : সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার জেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) গণকে নিয়ে রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

এসময় জেলার সকল উপজেলার ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) গণ উপস্থিত ছিলেন। সম্মেলনে রাজস্ব সংক্রান্ত বিভিন্ন নীতি ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন