15 February 2022, 10:05 PM
৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছিলেন ভারতের কণ্ঠস্বর লতা মঙ্গেশকর। আর ৯ দিনের মধ্যে চলে গেলেন বাংলার কণ্ঠ সন্ধ্যা মুখোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ৫৮ মিনিটে প্রবাদপ্রতিম এই শিল্পীর জীবনাবসান হয় বাইপাসের ধারে এপোলো হাসপাতালে। বিকেল থেকে প্রবল শ্বাসকষ্ট এবং অস্থিরতায় ভুগছিলেন করোনা আক্রান্ত ৯০ বছরের এই শিল্পী। সন্ধ্যায় বিদায় নিলেন সন্ধ্যা। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে উত্তরবঙ্গ সফর কাটছাট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কলকাতায় ফিরে আসতে পারেন বলে জানা গেছে।
আলোকিত সিলেট/আবীর