১১ অক্টোবর ২০২৩, ১২:৪৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :সিলেটের জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর স্বপ্নের সারথী হতে চান ব্যারিস্টার আবু সাদাত মো. সোহেল (ডালিম)।জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার প্রথম ব্যারিস্টার ও আইনে সর্বোচ্চ ডিগ্রীধারী যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার সোহেল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী তা করবেন বলে জানা গেছে।বিগত ২৫ জুন তিনি সম্ভাব্য এমপি পদপ্রার্থী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীতা ঘোষণা করেন।
জৈন্তাপুরের কৃতি সন্তান ব্যারিস্টার আবু সাদাত মো. সোহেল (ডালিম) একজন তরুণ আইনজীবি,শিক্ষানুরাগী,সমাজসেবক ও সংগঠক।তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্বও।ছাত্রজীবনে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিলে এবং পরবর্তীতে তিনি লেবার পার্টির রাজনীতিতে জড়িয়ে পড়েন।তিনি বৃটেনে লেবার পার্টির একজন সক্রিয় সদস্য।দেশে থাকতে তিনি সিলেট সরকারী কলেজে অধ্যয়নকালীন ছাত্র রাজনীতিতে শিক্ষার্থীদের অধিকার নিয়ে সবসময় সোচ্চার থাকতেন।ব্যারিস্টার সোহেল যুক্তরাজ্যে দেশীয় কমিউনিটির মাঝেও কাজ করছেন।জৈন্তা ও গোয়াইনঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউ কে এর তিনি একজন উদ্যোক্তা।
ব্যারিস্টার সোহেল দেশ তথা এলাকার উন্নয়নে কাজ করছেন।আব্দুল্লাহ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছেন।দুর্যোগ,দু:সময়,বন্যা,খরা ইত্যাদিতে ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষা ও সমাজ উন্নয়নে জনগণকে সাথে নিয়ে কাজ করতে চান তিনি।ব্যারিস্টার আবু সাদাত সোহেল অবহেলিত বৃহত্তর জৈন্তিয়া বাসীর কল্যাণে জীবন উৎসর্গ করতে চান।তিনি জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন।
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিউয়েনর সেনগ্রামের কৃতি সন্তান আবু সাদাত মোঃ সোহেল দেশে অধ্যয়ন শেষ করে যুক্তরাজ্য থেকে বার এট ল ডিগ্রি অর্জন করেছেন।তিনি ইংল্যান্ডের খ্যাতনামা প্রতিষ্ঠান সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘বারপ্রফেশনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) সম্পন্ন করেন।এর আগে তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এল এল বি অনার্স সম্পন্ন করেন। ১৭ মার্চ ২০২২ আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের দ্যা অনারেবল সোসাইটি অব লিংকনস্ ইন্ তাকে বার-এট ল (ব্যারিস্টার) সনদ প্রদান করেছে।তার পিতা মোহাম্মদ আব্দুল্লাহ অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক। মাতা হাওয়ারুনন্নেছা একজন গৃহিনী।৫ ভাই-বোনের মধ্যে তৃতীয় ব্যারিস্টার সুহেল।
বড় ভাই মোহাম্মদ আব্দুল বাছিত সেলিম পরিবারসহ যুক্তরাজ্যে প্রবাসী এবং ব্যবসায়ী। বড় বোন যুক্তরাজ্য প্রবাসী ফাহিমা আক্তার রিনা একজন শিক্ষক ছিলেন ।ছোট ভাই ডাক্তার আবু তাহের মোহাম্মদ বাহার (BDS) একজন মেধাবী চিকিৎসক।বর্তমানে স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন।ছোট বোন ডাক্তার সাবরিনা আক্তার (MBBS), বাংলাদেশে একটি প্রাইভেট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।ব্যারিস্টার সোহেলের স্ত্রী শামিমা সাদাত যুক্তরাজ্যে সুনামের সাথে ব্যাচেলর ডিগ্রী অর্জনের পর NSH-এ কর্মরত আছেন। তার স্ত্রীও বিশ্বনাথ উপজেলার রামপাশা রোড়ের আলোকিত এক পরিবারের সন্তান। ব্যক্তিগত জীবনে সোহেল দম্পতি তিন কন্যা সন্তানের জনক।আবু সাদাত মোহাম্মদ সোহেল জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার মধ্যে প্রথম বার এট ল ডিগ্রীধারী একজন আইনজীবি।