শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ ডিসেম্বর ২০২২, ৬:১৬ অপরাহ্ণ

কলেজ শিক্ষকের উপর সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত জখম, বসত ঘর ভাংচুর

আপডেট টাইম : ডিসেম্বর ১২, ২০২২ ৬:১৬ অপরাহ্ণ



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: তুচ্ছ ঘটনার জের ধরে এক কলেজ শিক্ষক সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্ধ্র বর্মন কলেজের ভাইস প্রিন্সিপাল প্রমথ রঞ্জন চক্রবর্তীর উপর সন্ত্রাসী হামলা চালায় সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার বাসিন্দা চন্দন কর, তাপস রায় পার্থ, খোকন রায়, লিপন রায় ও দীপা রায় ।প্রমথ অভিযোগ করেন,দীর্ঘদিন ধরেই এই চক্র বিভিন্ন অজুহাতে তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হত।১১ ডিসেম্বর সকাল পৌনে ১০ টার দিকে বাড়ির সীমানার বেড়া নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উল্লেখিতরা পরিকল্পিত ভাবে দা, রড, রুল সহ অন্যান্য দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে প্রমথ চক্রবর্তীর বসত ঘরে হামলা করে ঘরের আসবাবপত্র সহ অন্যান্য জিনিস ভাংচুর করে ক্ষতিগ্রস্ত করে।হামলাকারীগণ ধারালো অস্ত্র দিয়ে প্রমথের মাথায় ও শরীরের বিভিন্ন স্হানে আঘাত করে রক্তাক্ত জখম করে ।তিনি আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর গলার স্বর্ণের চেইন নগদ অর্থ ও ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন প্রমথ চক্রবর্তী।

শেয়ার করুন