২৭ এপ্রিল ২০২২, ৯:০০ অপরাহ্ণ
কবি সুরাইয়া পারভীন লিলি’র কবিতা
রোজা শেষে ঈদ এসেছে
খুশির খবর নিয়ে,
কেনাকাটার ধুম পড়েছে
মাথায় টোপর দিয়ে।
দু’টি বছর গেছে চলে
পাইনি মজা ঈদের,
সুদ আসলে লুটবো মজা
মিটাবে জ্বালা ক্ষিদের।
জামাই বলছে শশুরমশাই
চাই,দুইটি ঈদের দাওয়াত,
নইলে বউকে পাঠিয়ে দিবো
বাপের সম্পদ পাওয়াত।
শশুর মশাই শুনে কথা
হাসলেন মুচকি হাসি,
বললেন,তুমি বাবা বড্ড বোকা
বউকে পাঠাবে বাপের বাড়ি?
তারপর কেমনে জ্বলবে তোমার
রান্নার চুলা হাড়ি?
জাগাবে কে ঘূম থেকে তোমায়
বানিয়ে বেড টি।
গরম ভাতে ডিমভাজি আর
ঢালবে পাতে ঘি?
ভাবলেন জামাই সত্যি তো তাই
এ কথা,ভাবিনি তো আগে,
ছিটে ফোটা কাজ করেই তো
কাজের মেয়ে ভাগে।
সত্যি বলছি এমন কথা
বলবো নাকো আর,
নিজের টাকায় বউ সাজাবো
ধারবো না কারো ধার।
নিজের শক্তিই বড় শক্তি
বুঝেছি এতক্ষণে,
ভুল চিন্তা ছিলো আমার
ছোট্ট এই মনে।
তাই ভাবছি-এবার সবাই মিলে
কাটাবো ঈদের খুশিতে,
সুখ শান্তিতে ভরে দিবেন খোদা
শ্রেষ্ঠ মর্যাদায় করবেন ভূষিত।
লেখক-কবি,সাহিত্যিক,গীতিকার ও নার্সিং অফিসার,সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।
